সরকার তারেক রহমানকে ভয় পায়: জয়নুল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সরকার ভয় পায়। তাই সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে তাঁকে আসামি করেছে। তিনি বলেন, অবিলম্বে তারেক রহমানকে সম্পৃক্ত করে গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র প্রত্যাহার করতে হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে তিনি এ কথা বলেন।বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি কারণেই সরকার তারেক রহমানকে ভয় করে। সেটি হলো তারেক রহমান দেশে ফিরে এলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। এ ভয় থেকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে আসামি করা হয়েছে। সম্পূরক অভিযোগপত্র থেকে তারেক রহমানের নাম বাদ দেওয়ার দাবিতে আজ বিকেলে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করবে।