সরকার দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ (৯) ধারা মোতাবেক বাংলাদেশে টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) স্টাফ কলেজের সাবেক মহাপরিচালক এ টি এম মনিরুল আলমকে তিন বছর মেয়াদে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।এ প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে মনিরুল আলম অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।আজ রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সংশোধিত আইন ১৯৯৮-এর ২-এর বি ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমানকে ইউজিসির সার্বক্ষণিক সদস্যপদে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপসচিব রঞ্জিত কুমার সেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তাঁর নিয়োগের মেয়াদ চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়ের আগেই তাঁকে অব্যাহতি দিতে পারবে।