সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, বিএনপির কার্যালয়ে পুলিশি তাণ্ডবের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সরকার এ দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সারা বিশ্ব বুঝতে পেরেছে এ দেশে গণতন্ত্র নেই।আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ কারাবন্দী বিএনপির নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।খন্দকার মোশাররফের দাবি, সরকার নিজেদের ব্যর্থতা, দুর্নীতি ও অযোগ্যতা ঢাকতে ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কোনো সভ্য দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। এ সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশে গণজাগরণ সৃষ্টি করে মহাজোট সরকারের পতনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র মুক্ত করা হবে।