সরকার দেশের ভবিষ্যৎ বন্ধক দিয়ে যাচ্ছে : মাহমুদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আদালতকে ব্যবহার করছে। দলীয় বিবেচনায় ৫৫ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন। শেয়ারবাজার থেকে দেড় লাখ টাকা লুট করেছে। দুই হাজার কোটি টাকা লুট করেছে ফারুক খানের প্রতিষ্ঠান আর লোটাস কামাল জালিয়াতির মাধ্যমে শত শত কোটি টাকা লুট করেছে।মাহমুদুর রহমান আরও বলেন, ‘কুইক রেন্টালের মাধ্যমে ছয় টাকা ইউনিটের বিদ্যুৎ ১৯ টাকায় কিনছে সরকার। মোট কথা, এ সরকার বাংলাদেশের ভবিষ্যৎ বিদেশের কাছে বন্ধক দিয়ে যাচ্ছে। তারা যা করে যাচ্ছে, তা বহন করার ক্ষমতা আমাদের নেই। চুক্তি ছাড়া মনমোহন সিং ট্রানজিট আদায় করে নিয়েছে। আসলে আমাদের এখন আর কোনো স্বাধীনতা নেই।’‘দুর্নীতি, মিথ্যাচার প্রেক্ষিত: বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে সচেতন প্রকৌশলী সমাজ।আলোচনায় আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ইছফাক, অধ্যাপক এম মোজাহিদুল ইসলাম, সাবেক সাংসদ ফেরদৌস আকতার ওয়াহিদা প্রমুখ।