সরকার ধানের সঠিক দাম দিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ধানের দাম পড়ে গেছে। সরকার ধানের সঠিক দাম দিতে পারেনি। সঠিক দাম দেওয়ার চেষ্টা সফল হয়নি। এখন উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে দ্বিতীয় জাতীয় হাওর সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন। হাওর অঞ্চলের সমস্যা নিয়ে দ্বিতীয় জাতীয় হাওর সম্মেলন কমিটি এর আয়োজন করে।