সরকার না চাইলেও আমরা সংসদে যাব: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার চায় না আমরা সংসদে যাই। কিন্তু তার পরও আমরা সংসদে যাব।’ আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও ইলেক্ট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের চা-চক্রে আপ্যায়ন করার সময় তিনি এ কথা বলেন।উপস্থিত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা সংসদে যোগ দিতে এবং যেকোনো মূল্যে সংসদে থাকতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এমন কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানান, যাতে দেশের ক্ষতি হয়।জবাবে খালেদা জিয়া বলেন, ‘গত এক বছরে আমরা হরতাল বা অন্য কোনো কর্মসূচি দিইনি। তার পরও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে?’ ভারত-বাংলাদেশ চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের রাষ্ট্রবিরোধী চুক্তির বিরুদ্ধে তাঁরা আন্দোলন গড়ে তুলবেন। লেখা ও সংবাদ প্রকাশের মাধ্যমে এ আন্দোলনে শরিক হতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।