সরকার নৌ পুলিশ গঠনের সিদ্ধান্ত নিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপথে জলদস্যুদের কবল থেকে জনগণকে রক্ষায় সরকার নৌ পুলিশ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসকের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের মূল রহস্য পুলিশ উদঘাটন করতে না পারায় উচ্চ আদালতের নির্দেশে র্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, জেলা পরিষদের প্রশাসক আকবর আলী, পুলিশ সুপার রেজাউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার প্রমুখ।