সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করবে ১৮ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এখন থেকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করবে। কাল বৃহস্পতিবারের বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ১৮ দলীয় জোট একসঙ্গে পালন করবে। ১৮ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সফিউল আলম প্রধান এ কথা জানান।এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে তিনি জানান। বৈঠকে জোটের নেতারা উপস্থিত ছিলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক সূত্রে জানা গেছে, ১৮ দলীয় জোট এখন থেকে একসঙ্গে আন্দোলন কর্মসূচি পালন করবে। তবে জামায়াত নিজস্ব কর্মসূচি নিয়ে তাদের মতো করে আন্দোলন করবে। সামনে আরও কঠোর কর্মসূচির ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।