সরকার পতনের আন্দোলনে চট্টগ্রাম যেন পিছিয়ে না পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বলেছেন, ‘সরকার পতনের আন্দোলনে চট্টগ্রাম যেন পিছিয়ে না পড়ে। আমাদের মধ্যে গ্রুপিং থাকলে শহীদ জিয়ার অন্তর ব্যথা পাবে।’সরকার পতনের আন্দোলনে শামিল হওয়ার জন্য মোরশেদ খান দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।সারসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে স্থানীয় বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি এম শামসুল আলম।মোরশেদ খান বলেন, আওয়ামী লীগের দরকার ছিল একটি বড় এতিমখানা। এই এতিমখানায় মেনন-ইনুরা যোগ দিয়েছেন। তাঁদের মতো নেতারা তো দেশ চালাতে পারেন না। তিনি বর্তমান মন্ত্রিসভার সদস্যদের ‘রাজনৈতিক পরগাছা’ হিসেবে অভিহিত করেন। মোরশেদ খান বলেন, রাজনৈতিক নেতাদের চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ। এ কারণে অনেক ব্যবসায়ী রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন।