সরকার পতনের আশঙ্কা নেই বাশারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকার পতনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার সমস্যা সমাধান একটি রাজনৈতিক বিষয়। কিন্তু সহিংসতা ঘটলে নিরাপত্তা বাহিনী তা কঠোরভাবে দমন করবে।গতকাল রোববার প্রচারিত এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার সতর্ক করে দিয়ে বলেন, কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ করলে তার ফল হিতে বিপরীত হবে। তিনি বলেন, ‘সিরিয়ার বিরুদ্ধে যেকোনা ব্যবস্থার পরিণতি সহ্য করতে হবে তাদের। এর কারণ সিরিয়ার ভূ-রাজনৈতিক অবস্থান এবং সম্ভাবনা।’সিরিয়ায় সঙ্ঘাত শুরুর পর এ নিয়ে চতুর্থবারের মতো টিভি পর্দায় হাজির হলেন প্রেসিডেন্ট বাশার।বিবিসি অনলাইন জানায়, এর আগে গতকাল জাতিসংঘের একটি দল সিরিয়ায় গিয়েছে। সেখানে দলটি সমস্যাসংকুল এলাকাগুলোতে মানবিক পরিস্থিতি যাচাই করে সেখানে কী ধরনের সাহায্য প্রয়োজন তা নির্ধারণ করবে।প্রেসিডেন্ট বাশার ওই সাক্ষাৎকারে আরও বলেন, দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এ ব্যবস্থাতেই আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।সর্বশেষ গত শুক্রবারের সহিংসতায় সিরিয়ায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। সিরিয়ায় গত মার্চ মাসের মাঝামাঝি এই বিদ্রোহ শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, কয়েক মাস ধরে চলা এ সহিংসতায় প্রায় দুই হাজার লোক নিহত ও সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।