সরকার পতনের ইস্যু বিএনপির নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বিএনপির উদ্দেশে বলেছেন, জনগণকে উদ্বুদ্ধ করে আন্দোলন করতে হবে। কিন্তু সরকার পতনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার মতো বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তাই আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ঈদের পর সরকার পতনে বিএনপির কঠোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বুধবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে এ কথা বলেন। দীপু মনি বলেন, এবার রমজানে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কমেছে। বিএনপি-জামায়াত জোটের রেখে যাওয়া বিদ্যুত্-বিপর্যয় এখন আর তেমন নেই। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। এ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে তিনি মন্তব্য করেন।