সরকার পতনের জন্য ১০-১১ জুলাইয়ের হরতাল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ও ১১ জুলাই হরতাল আহ্বানকারী সংগঠনগুলো বলেছে, সরকারকে অচল-ব্যর্থ বা পতন করার লক্ষ্যে এ হরতাল নয়। তাঁদের দাবি, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি থেকে তাঁরা এ ধরনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। আজ শনিবার দুপুরে পৃথক সংবাদ সম্মেলনে দল দুটির নেতারা এ কথা বলেন।সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিস্থাপন করার বিরোধিতাসহ আরও কয়েকটি দাবিতে এ হরতাল কর্মসূচি দেওয়া হয়। হরতাল আহ্বানকারীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ জুলাই রোববার এবং সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল ১০ থেকে ১১ জুলাই ৩০ ঘণ্টার হরতাল দিয়েছে।সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে করেন। সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, অন্য যেকোনো হরতালের চেয়ে এ হরতাল অন্য রকম। তরল হওয়ার পরও সেভেন আপ ও পানির মধ্যে যে পার্থক্য, এ হরতালের সঙ্গে অন্য হরতালের পার্থক্যও তেমনই। এ হরতালের সঙ্গে জাগতিক কোনো কিছুর সম্পর্ক নেই।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল রউফ ইউসুফী। সভাপতিত্ব করেন শাহ আহমাদুল্লাহ আশরাফ।ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরানা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। সরকারের সঙ্গে আমরা যুদ্ধে যাব না। সরকারের ইসলাম পরিপন্থী কাজের প্রতিবাদ জানাচ্ছি আমরা। আল্লাহর কাছে বলতে পারব, প্রতিবাদ জানিয়ে ইমানের দাবি পূরণ করেছি।’সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ইউনূস আহামাদ, নগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন আছে।