সরকার পতনের শেষ বাঁশি বাজবে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘এ সরকারের পতনের শেষ বাঁশি বাজবে। আমরা তার প্রস্তুতি নিচ্ছি।’ আজ বুধবার দুপুরে রাজধানীর ধোলাইপাড় লালমোহন সাহা স্ট্রিটে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করতে গিয়ে তিনি এ কথা বলেন। ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট রাজধানীসহ সারা দেশে দিনব্যাপী এই কর্মসূচি পালন করছে। তরিকুল বলেন, ‘এ ধরনের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচি শক্তিশালী। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। জনগণ যখন আমাদের সঙ্গে মাঠে নেমে আসবে, তখন কোনো স্বৈরাচার টিকে থাকতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন করব না, করতেও দেব না।’ বিএনপির এই নেতা আরও বলেন, এ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ ও অপদার্থ। তারা দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে।হারুনের পদক: সরকার সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করছেএদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পেটানোর ঘটনায় বিতর্কিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদের রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া প্রসঙ্গে তরিকুল বলেন, ‘যে অফিসার বিরোধীদলীয় চিফ হুইপকে লাঞ্ছিত ও অত্যাচার করার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেই কারণেই তাঁকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়েছে”—এর চেয়ে স্বৈরাচারী মনোভাব আর কিছু হতে পারে না। এই পদক দিয়ে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করছে। পুলিশ বাহিনীকে সহযোগী সংগঠনের রূপ দিচ্ছে। এটা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়।’

এরপর তরিকুল ধোলাইখাল যান। সেখান থেকে রায়সাহেব বাজার, ইংলিশ রোডসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। এ সময় বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ দলের সহযোগী সংগঠনের নেতারা তাঁর সঙ্গে ছিলেন।