সরকার পদ্মা সেতু করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ডিজিটাল মহাজোট সরকার পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। জাতীয় পার্টি ক্ষমতায় এলে পদ্মা সেতু নির্মিত হবে।’ তিনি আজ রোববার ঘাটাইল কলেজ মোড় চত্বরে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত পথসভায় এসব কথা বলেন।এরশাদ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তিনি বলেন, ‘ঘাটাইল উপনির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে। আর এই নির্বাচন বর্তমান সরকারের পতনকে ত্বরান্বিত করবে। আওয়ামী লীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। তারা মানুষকে দেওয়া কোনো ওয়াদা পূরণ করতে পারেনি। তাই জনগণ মহাজোট সরকারের ওপর মহাহতাশ। জনগণ এখন পরিবর্তন চায়।’এরশাদ আরও বলেন, ‘এ সরকার গুম, খুন ও টেন্ডারবাজির সরকার। আমরা এমন ডিজিটাল সরকার চাই না। দুর্নীতি, লুটপাট করলে ও বস্তাভর্তি টাকাসহ ধরা পরলেও সাংসদ-মন্ত্রীদের বিচার হচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে এসব দুর্নীতিবাজের বিচার করা হবে।’