সরকার পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টি করছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এবং বিভক্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার এই কাজ করছে।আজ সোমবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।মির্জা ফখরুল বলেন, দেশ এখন দুঃসময় পার করছে। স্বাধীনতার পর এমন দুঃসময় আর আসেনি। এই অবস্থায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘এর মাধ্যমে সরকারের নীলনকশা ব্যর্থ করে দিতে হবে।’পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, ‘কী কারণে সেনা তদন্ত প্রতিবেদন পুরো প্রকাশ করা হয়নি? কার স্বার্থে?’ফখরুল বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। একটি অত্যন্ত সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ এটি। বাংলাদেশকে ব্যর্থ, দুর্বল, অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এটি করা হয়েছে।’ফখরুল ইসলাম দাবি করেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে ধ্বংস করা এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে জাতীয় নিরাপত্তার স্তম্ভ দুর্বল করাই ছিল ওই হত্যাকাণ্ডের লক্ষ্য।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের ‘নেপথ্য নায়কদের’ খুঁজে বের করার দাবি জানান। স্থায়ী কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহ বলেন, রাজনৈতিকভাবে পিলখানা হত্যাকাণ্ডের সমাধান করতে গিয়ে ৫৭ জন সেনাসদস্যকে বলি দেওয়া হয়েছে। সে সময়ের বিদ্রোহী জওয়ানদের তিনি সরকারের ‘দোসর’ বলে উল্লেখ করেন।আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খান, শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।