সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। তারা বিরোধী মতাবলম্বীদের নিশ্চিহ্ন করে আজীবন ক্ষমতায় থাকতে চায়।’৭ মার্চ তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ অতীত থেকে শিক্ষা নেয় না। অতীতে বাকশাল গঠন করে করুণ পরিণতি বরণ করার পরও তারা আবার সেই বাকশালি কায়দায়ই দেশ চালাচ্ছে।’ তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক অচিরেই বিজয়ী বীরের বেশে দেশে ফিরে আসবেন। কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। ভবিষ্যত্ রাষ্ট্রনায়ক তারেকের দেশে আসার পথে বাধা সৃষ্টি করলে বিএনপি তার কড়া জবাব দেবে।’বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের সভাপতি রফিকুল ইসলাম। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।