সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জাতি এখন কলঙ্কমুক্ত। এখন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।আজ শুক্রবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অপর্ণ শেষে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সুষম উন্নয়নের মাধ্যমে দেশের সব এলাকাকে উন্নত করে তোলা হবে। আমরা দেশের কোনো অঞ্চলকে অবহেলিত রাখতে চাই না। যোগ্যতার ভিত্তিতে দেশের নাগরিকদের চাকরির ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘চাকুরির ক্ষেত্রে চারদলীয় জোট সরকার যা করেছে, আমরা তা করতে চাই না। কৃষিভিত্তিক পরিবেশবান্ধব শিল্প-কলকারখানা গড়ে তুলে নতুন নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে।’ পড়ে থাকা মজা ডোবা ও পুকুর পরিষ্কার করে মাছ চাষ করতে তিনি যুবসমাজকে পরামর্শ দেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।