সরকার বাজার নিয়ন্ত্রণ করবে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করবে না। বাজার নিয়ন্ত্রণ করলে দুর্নীতি বাড়ে। তাই তিনি ব্যবসায়ীদের বাজার মনিটরিং ব্যবস্থা চালু করার পরামর্শ দেন। তিনি দাবি করেন, দ্রব্যমূল্য বাড়েনি। আজ রোববার সকালে মন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে যান। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।