সরকার বিচার বিভাগের দলীয়করণ করছে: জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সরকার জাতিকে বিভ্রান্ত করতে বিচার বিভাগের দলীয়করণ করছে। তিনি বলেন, দলীয় বিচারক নিয়োগ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা চলছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।ফারুক অভিযোগ করেন, সরকার সিএনজি ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি সংবিধান সংশোধনী বিল ‘অকার্যকর জাতীয় সংসদে’ পাস হয় তাহলে তার পরের দিন থেকে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে লাগাতার আন্দোলন করবে। তিনি হুঁশিয়ারি দেন, আন্দোলন করে বিএনপি মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি প্রতিষ্ঠা করবে।