সরকার বিচারব্যবস্থা ধ্বংস করছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গোটা বিচারব্যবস্থা ধ্বংস করছে। ফারাক্কা দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো বিচারব্যবস্থা এখন অস্থিতিশীল হয়ে পড়েছে। ১৯৭১ সালে যেভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষ রুখে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান । মির্জা ফখরুল বলেন, যারা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে নষ্ট করছে, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।