সরকার বিদ্যুৎ খাতে সফল হতে পারেনি: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার বিভিন্ন ক্ষেত্রে সফল হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ খাতে সফল হতে পারেনি উল্লেখ করে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আজ শুক্রবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সরকারের সময় দেশে বড় বড় খাতে সাফল্য এসেছে। কিন্তু একটি খাতে এখনো সফলতা আসেনি। আর তা হচ্ছে বিদ্যুৎ। প্রচণ্ড গরমে বিদ্যুৎ সমস্যার কারণে লোকজনকে প্রচুর কষ্ট পেতে হচ্ছে।বিদ্যুত্ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, গত সাত বছরে দেশে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন বাড়ানো হয়নি। বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বাড়েনি। এখন বর্তমান সরকারকে বিদ্যুতের বড় ধরনের ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে। সরকার নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ শুরু করেছে। নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে ছয় মাস বা এক বছর সময় লাগবে।দীপু মনি আজ বেলা দুইটায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।