সরকার বিরোধী দলকে দমন-পীড়নে ব্যস্ত, অভিযোগ রিজভীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সরকার শুধু বিরোধী দলকে দমন-পীড়নে ব্যস্ত। তারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে। আজ শনিবার বিকেলে কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।রিজভী বলেন, নাটোরের উপজেলা চেয়ারম্যান হত্যার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। বিদ্যুত্ পরিস্থিতিরও কোনো উন্নতি হয়নি। তিনি সরকারকে ‘ব্যর্থ’ উল্লেখ করে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে জনগণের প্রতি আহ্বান জানান।