সরকার বোঝেনি, বিশ্বব্যাংকের গ্রহণযোগ্যতা কতটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার মনে করেছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা যখন তারা করতে পারছে, তখন বিশ্বব্যাংক আর কী। কিন্তু সরকার বুঝতে পারেনি, বিশ্বব্যাংকের গ্রহণযোগ্যতা বিশ্বে আমাদের সরকারের চেয়ে অনেক বেশি।’আজ মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আলোচনায় মওদুদ আহমদ এসব কথা বলেছেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রতিবেদনে মওদুদ আহমদ বলেন, সরকার বাংলাদেশকে বড় সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, সরকার বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতু নিয়ে সৃষ্ট সমস্যা নিষ্পত্তি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।