সরকার ব্যবস্থা না নেওয়ায় প্রাণহানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাহাড়ধসে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই এ ধরনের ঘটনা ঘটছে। যারা পরিবেশ আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না। এতে পাহাড় ধসে আমাদের মানুষের প্রাণ যাচ্ছে।’আজ শুক্রবার সদ্য কারামুক্ত বিএনপির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে মির্জা ফখরুল এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রই হলো একগুঁয়েমি ও ফ্যাসিবাদী চরিত্র। তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু অতীতেও গণতন্ত্রবিরোধী কাজ করেছে, আজও করছে।বিএনপির এই নেতা আরও বলেন, নির্যাতন ও অত্যাচার করে কখনো গণতন্ত্রের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, বিএনপির নেতাদের গুম করে ও হত্যা করে কখনই নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন স্তব্ধ করা যাবে না। তিনি বলেন, জনগণ ন্যায়সংগত দাবি আদায়ে সরকারকে অবশ্যই বাধ্য করবে।