সরকার ব্যর্থ, অযোগ্য ও অপদার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারকে ‘ব্যর্থ, অযোগ্য ও অপদার্থ’ দাবি করে সরকারের সব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ সরকারকে সরাতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।আজ বুধবার রাতে গুলশানের কার্যালয়ে মুক্তিযোদ্ধা গণপরিষদ নামে একটি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করে বিরোধীদলীয় নেতা। এ সময় তিনি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে শক্তিশালী করা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করে তাঁদের মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেন। মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আজিজ উলফাত ও মহাসচিব সাদেক আহমেদসহ ৯০জন মুক্তিযোদ্ধা বিএনপিতে যোগদান করেন।মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, ‘আপনারা এসেছেন, আমাদের সাহস আরও বেড়ে গেছে। আমাদের সঠিক ইতিহাস লিখতে হবে। আওয়ামী লীগ ইতিহাস নষ্ট করে ফেলেছে। আমরা চিরদিন থাকব না, কিন্তু এ দেশ থাকবে। যাঁরা থাকবেন, তাঁদের জন্য একটি সুন্দর বাসযোগ্য দেশ রেখে যেতে হবে।’গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ চলাকালে বিশ্বজিৎ দাসকে হত্যার উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আপনারা দেখেছেন কীভাবে বিশ্বজিেক মেরে ফেলা হয়েছে। অথচ, খুনিদের আজও ধরা হয়নি। আওয়ামী লীগ নিজেরা মানুষ মারছে, আর বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।’ এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের উল্লেখ করে বলেন ‘তাঁর আর কাজ নেই যে ময়লার গাড়িতে আগুন দেবে।’সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খালেদা জিয়া বলেন, শেয়ারবাজার থেকে লাখো-কোটি টাকা লুটপাট করেছে। সরকারের দুর্নীতির কারণে পদ্মাসেতু হতে পারেনি। এর সঙ্গে আবুল হোসেন, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা জড়িত। তিনি প্রশ্ন করেন, ‘আবুল হোসেনের সঙ্গে এত খাতির কেন? তাঁকে ধরা হচ্ছে না, কারণ তাঁকে ধরলে সব তথ্য বেরিয়ে আসবে। দুদক (দুর্নীতি দমন কমিশন) একটা দালাল, আওয়ামী লীগের আজ্ঞাবহ সংগঠনে পরিণত হয়েছে। দুদক চেয়ারম্যানের কথার দুই পয়সা দাম নেই।’খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ধংস করছে, আমরা আসলে এই দেশ থেকে দুর্নীতি, অত্যাচার-নির্যাতন, ক্ষুধা-দারিদ্রতা দূর করবো। বাংলাদেশকে একটি শক্তিশালী স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে গড়ে তুলব।’এ সময় বিএনপির নেতা মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, শসমের মবিন চৌধুরী, ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।