সরকার ব্যর্থ হলে জনগণই মুখ ফিরিয়ে নেবে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশে বলেছেন, দিন-তারিখ ঠিক করে সরকার পতনের আন্দোলন হয় না। সরকার যদি ব্যর্থ হয় তাহলে জনগণই মুখ ফিরিয়ে নেবে।আজ শনিবার সকালে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন। এবিসি রেডিওতে প্রচারিত খবরে বলা হয়েছে, ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। বর্তমান সরকারের সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে স্বীকার করে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ব্যর্থতার কথাও ভুলে যায়নি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর ও চুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি হবে। এ ক্ষেত্রে গোপন চুক্তির কোনো সুযোগ নেই।