সরকার ভারতকে খুশি করতে চায়: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, ভারতকে খুশি করার জন্য এবং দেশকে ক্ষতিগ্রস্ত করতে বর্তমান সরকার প্রজ্ঞাপন জারি করে কেবল ভারতেই কাঁচা পাট রপ্তানির নির্দেশ দিয়েছে। তিনি বলেন, যাঁরা কৃষকের বন্ধু নন, তাঁরা ভারতের বন্ধু।আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে।ওই প্রতিবেদনে বিএনপির নেতা হান্নান শাহ বলেন, যারা বেশি দাম দেবে তাদের কাছেই পাট রপ্তানি করা হবে। এটাই স্বাভাবিক। কিন্তু সরকার ও তাদের মন্ত্রীরা কেবল ভারতকেই খুশি করতে চায়। ভারতে কাঁচা পাট রপ্তানির সরকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানান হান্নান শাহ।