সরকার ভারতের পদলেহন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেছেন, সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আত্মসম্মান নিয়ে কথা বলতে পারে না, বরং দেশটির পদলেহন করে। এ কারণেই সীমান্তে হত্যা, নির্যাতন বন্ধ করতে পারে না। সম্প্রতি বাংলাদেশের ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে মঈন খান এ কথা বলেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।বিএনপির এই নেতা বলেন, পৃথিবীর কোনো সীমান্তে গুলি করে মানুষ মারার উদাহরণ নেই। একমাত্র ভারত এটি বাংলাদেশের সঙ্গে করে চলেছে। সীমান্তে গুলি করে মানুষ হত্যা মধ্যযুগীয় বলে তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সরকার এ ব্যাপারে জবাবদিহি করছে না। কারণ, তারা জনপ্রতিনিধি নয়। তারা জনগণের সরকার নয়, বরং বন্ধুরাষ্ট্রের সরকার।ভারত থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে ‘ইকোনমিস্ট’-এর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা উল্লেখ করে মঈন খান বলেন, ‘এই সরকারকে ভারতই ক্ষমতায় এনেছে। তাই দেশের মানুষ নয়, বন্ধুরাষ্ট্র ভারতেরই স্বার্থ দেখছে সরকার।’