সরকার মাথা নত করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার বাইরের কোনো শক্তির কাছে মাথা নত করবে না।আজ শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেল এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাখা-না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশ যেমন বাইরের কোনো দেশকে তাদের বাহিনী রাখা-না রাখার পরামর্শ দিতে পারে না, তেমনি র‌্যাব রাখা হবে কি হবে না, এ পরামর্শও বাইরের দেশ বাংলাদেশকে দিতে পারে না। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।