সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না: কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না। কারণ এদের মধ্যেই যুদ্ধাপরাধী রয়েছে। সরকারের কিছু লোক আয়-রোজগার করার জন্য এ প্রক্রিয়া শুরু করেছেন। আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে যুব ও ছাত্র আন্দোলনের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, হাসিনা-খালেদার ছেলে প্রধানমন্ত্রী হবে সেই পথ বন্ধ করতে হবে। বাংলাদেশকে ধুয়ে-মুছে পরিষ্কার করার জন্য এই গামছা। কাদের সিদ্দিকী আরও বলেন, আমার বড় ভাই পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পণ্ডিত সেজেছেন। তিনি বলেছেন আমার গায়ে নাকি মুজিব কোট মানায় না। আমার গায়ের কোট খুলে ফেলতে বলেছেন। আমি আমার নেতা বঙ্গবন্ধুর কোট পরি। বড় ভাই হিসেবে এলে কোট খুলে নিতে পারবেন। কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী হয়ে আপনার মতো দশ মন্ত্রী এলেও আমার কোট খুলে নিতে পারবেন না।সরকার মো. কাইয়ুম লোকমানের সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হাই, সাংগঠনিক অধ্যাপক হাবিবুর রহমান, মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আমজাদ সিকদার ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন তাপস প্রমুখ।