সরকার যে স্বপ্ন দেখায়, তা বাস্তবায়ন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আওয়ামী সরকার দেশবাসীকে যে স্বপ্ন দেখায়, তা বাস্তবায়ন করে। আর তা দেখে অনেকেই হিংসা করে নানা কটূক্তি করে বেড়ায়। তবে জনগণ জানে, যারা এসব করে বেড়াচ্ছে, তারা ব্যর্থ।গতকাল শুক্রবার রাতে চাঁদপুর পৌরসভার বর্তমান পৌর পরিষদের ৪র্থ বাজেট অধিবেশন অনুষ্ঠানে দীপু মনি এসব কথা বলেন।এর আগে গতকাল রাত সাড়ে আটটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ চাঁদপুর পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের ৬২ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।মেয়র বলেন, এবারের বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। বাজেট অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার আমির জাফরসহ শহরের বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।