সরকার যেভাবে চেয়েছে, সেভাবেই প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন সরকার যেভাবে চেয়েছে, রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় তদন্ত প্রতিবেদন সেভাবেই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এভাবে দুর্নীতিকে ঢাকা যায় না। সত্য কী, তা সারা দেশের মানুষ জানে।বহুল আলোচিত রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এরই প্রতিক্রিয়ায় আজ রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, কাল সোমবার রাজধানী ঢাকায় বিএনপির গণমিছিলে বাধা দেওয়া হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। আজকের সারা দেশের জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে তিনি।নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরতের দাবি ও বিএনপির নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে দলটি এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।