সরকার রাজনৈতিকভাবে উপাচার্য নিয়োগ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষের উচিত শিক্ষক ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া। তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে নিয়োগ দিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট তৈরি করছে।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির। মওদুদ আহমদ বলেন, সরকার যোগ্যতা বিচার না করে রাজনৈতিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগ দিয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। মওদুদ আহমদ বলেন, সরকার জনগণের কল্যাণ করার পরিবর্তে জনগণের টাকা লুট করতে বেশি আগ্রহী হয়ে উঠেছে।