সরকার লুণ্ঠনের রাজত্ব কায়েম করছে: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেছেন, বর্তমান সরকার দেশের সম্পদ নিয়ে লুণ্ঠনের রাজত্ব কায়েম করছে। তিনি এই সরকারের পতন দাবি করে গণতান্ত্রিক সরকার চেয়েছেন। আর এ কারণে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তাঁর। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে এ কথা বলেন রফিকুল ইসলাম মিয়া।জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভীসহ ১৮ দলের আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট মানববন্ধনের আয়োজন করে। সেখানে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন।রফিকুল ইসলাম মিয়ার অভিযোগ, অর্থমন্ত্রী হল-মার্ক কেলেঙ্কারির নায়কদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি রাষ্ট্রীয় সম্পদ নিয়ে খেলা করছেন।