সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সত্য কথা বলার কারণে মাহমুদুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। মুহাম্মদ ইউনূস দেশের জন্য সম্মান বয়ে আনার পরও তাঁকে হেনস্তা করতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা হয়েছে।আজ শনিবার সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেয়।