সরকার সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সরকার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। আইনগতভাবে এসবের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দীপু মনি বলেন, সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকেরা সবকিছু এনে সংবাদপত্রে ফুটিয়ে তোলেন—এটি গণতন্ত্রের অংশ।অনুষ্ঠানে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজকে সংবর্ধনা দেওয়া হয়।দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মহসিন আহমেদ প্রমুখ।