সরকার সহযোগিতা না করায় পাকিস্তানের এটর্নি জেনারেলের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের এটর্নি জেনারেল আনওয়ার মনসুর পদত্যাগ করেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো নিয়ে বিচারকাজ চালাতে সরকার খুব বেশি সহযোগিতা করছে না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রুল জারি করে জানায় শতাধিক রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা বিভিন্ন অবৈধকাজের সঙ্গে জড়িত। এসব দুর্নীতি মামলাগুলো আবার শুরুু করা দরকার বলে তিনি জানান। আনওয়ার মনসুর কয়েকদিন থেকেই সরকারের কর্মকাণ্ডে তাঁর হতাশার কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার জন্য প্রয়োজনীয় তথ্যউপাত্ত আইনমন্ত্রনালয় তাঁদের দেয়নি। এ ধরণের অনেক মামলাই তদন্তনাধীন রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য জারদারির বিরুদ্ধে লাখ লাখ ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে দুর্নীতি মামলাগুলোর শুনানি শুরু হওয়া দরকার বলে মতপোষণ করেছে। কিন্তু এতে করে পাকিস্তানের প্রেসিডেন্ট ও বিচার বিভাগের সম্পর্কে অবনতি ঘটেছে। এটর্নি জেনারেলের পদত্যাগের পরে এই সম্পর্কের আরো অবনতি হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।