সরকার সামরিক সরকারের আচরণকেও হার মানিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করে এ সরকার সামরিক সরকারের আচরণকেও হার মানিয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের নিন্দা ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্যথায় সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আমানউল্লাহ আমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মির্জা ফখরুলকে মুক্তি না দিলে প্রয়োজনে লাগাতার হরতাল দেওয়া হবে।