সরকার স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য নিশ্চিত করতে চায়: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার সবার জন্য স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যেই দেশের সব বিভাগীয় শহরের প্রতিটি ওয়ার্ডে পাঁচ হাজার অসচ্ছল পরিবারকে একটি করে কার্ড দিচ্ছে। এ ছাড়া গ্রামে চালু রয়েছে ওএমএসের কার্যক্রম।আজ শনিবার সিলেট নগরের ১৫ নম্বর ওয়ার্ডে সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের আওতায় ‘মেম্বার প্রাইস কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী আরও বলেন, ‘সরকার খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করাকে অগ্রাধিকার কার্যক্রম হিসেবে বিবেচনা করছে। সরকারের মূল লক্ষ্য খাদ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। বিশেষ করে চাল, আটা, ভোজ্যতেল ও লবণের দাম সহ্যসীমার মধ্যে রাখতে কাজ চলছে। দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় আমরা সফলও হয়েছি।’ সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক স্বপন কৃষ্ণ বণিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।