সরকার স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার জনগণের বাক-স্বাধীনতাকে কেড়ে নিয়ে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু হামলা-মামলা, নির্যাতন ও গ্রেপ্তার করে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।আজ বুধবার এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর এসব কথা বলেন। মুক্তাঙ্গনে ১৪৪ ধারার দ্রুত প্রত্যাহার দাবি করেন তিনি।এর আগে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সভা হয়। এতে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি বানচাল করতে একের পর এক ১৪৪ ধারা জারি করছে। এটি রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এর পরিণতি শুভ হবে না।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকার আমির এ টি এম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ ও ৩ মে মুক্তাঙ্গনে গণ-অবস্থান কর্মসূচি ডেকেছিল। কিন্তু পুলিশের বাধার কারণে ওই কর্মসূচি বাতিল হয়ে যায়। এরপর ৪ মে মুক্তাঙ্গনে আবার বিক্ষোভ-কর্মসূচি ডাকে তারা। কিন্তু ঢাকা মহানগর পুলিশ মুক্তাঙ্গনসহ এর আশপাশে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করেছে।