সরকার হরতালকে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে: দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার হরতালকে বাধা দিতে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে।আজ শনিবার দুপুরে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নয়াপল্টনে হরতাল সফল করতে সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিলি বিতরণ করেন এবং হরতাল সফল করতে আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।বিএনপির মহাসচিব বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে। এতে যদি কেউ বাধা দিলে তার দায় সরকারকেই নিতে হবে।হরতাল সফল করার জন্য সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে আজ সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা গণসংযোগ চালান।আজ বিকেলে হরতালের পক্ষে প্রচারণা চালাতে বিএনপি রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করার উদ্যোগ নিয়েছে। এতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।