সরকার ২৫ হাজার টন চিনি আমদানি করতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে ২৫ হাজার টন চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। রমজানের প্রথম সপ্তাহের মধ্যে এই চিনি বাংলাদেশে এসে পৌঁছাবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে প্রতি টন চিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে ব্যয় হবে ৫১৪ দশমিক ৯৫ মার্কিন ডলার।দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স এশিয়া কমোডিটি লিমিটেড চিনি আমদানির এই কাজটি পেয়েছে। যেকোনো দেশ থেকে তারা এই চিনি আমদানি করতে পারবে।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক।