সরকার ৩০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশের বিচার বিভাগকে চারটি মন্ত্রণালয় প্রভাবিত করে বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তা সম্পূর্ণ অসত্য। সরকার মাত্র ৩০০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার বিরোধী দলকে হয়রানির জন্য এসব মামলা করেছিল। আইন মন্ত্রণালয় কোনোভাবেই বিচার বিভাগকে প্রভাবিত করছে না।আজ সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণতন্ত্র ও আইনের শাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কামরুল ইসলাম এসব কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এ বৈঠকের আয়োজন করে।জজ মিয়ার জবানবন্দি সত্যি ছিল বলে বিএনপি যে বক্তব্য দিয়েছে, সে জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। বর্তমান সরকার আজ পর্যন্ত কোনো মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেনি বলে তিনি দাবি করেন।বিচারপতি গোলাম রব্বানী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের ক্ষেত্রে দেশে বিরাজমান সংকটগুলো খুঁজে বের করতে হবে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া এ কাজ একদিনে হবে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।