সরকারকে এক মাসের আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম নির্মূলের ষড়যন্ত্র থেকে সরে আসতে সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়েছে ইসলামপন্থী কয়েকটি দল ও সংগঠনের মোর্চা এবং ইসলাম ও সমমনা আরও ১২টি দল। আজ সকালে প্রেসক্লাবে এসব দল ও মোর্চার জাতীয় সম্মেলন থেকে এই সময় বেঁধে দেওয়া হয়। সম্মেলনের ঘোষণাপত্রে ১২ দলের সমন্বয়ক জাফরুল্লাহ খান বলেন, সরকারের প্রতি এটাই তাঁদের শেষ আহ্বান। এই ৩০ দিনের মধ্যে সরকার তাঁদের দাবির ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে হরতাল, অবরোধ, ঘেরাওসহ কঠোর কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো হবে।সংশোধিত সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি বাদ দেওয়া, কোরআনবিরোধী নারীনীতি অনুমোদন ও ধর্মহীন শিক্ষানীতি চালু করাসহ আরও কয়েকটি বিষয়ের প্রতিবাদে এ সম্মেলনের আয়োজন করা হয়। মাওলানা মহিউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য দেন আহমাদুল্লাহ আশরাফ, মো. ইসহাক আবদুর রব ইউসুফী প্রমুখ।