সরকারকে রাজপথে লড়াইয়ের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারকে হুমকি দিয়ে জামায়াতের নেতারা বলেছেন, ‘১৪৪ ধারা বা পুলিশ দিয়ে প্রতিহত না করে সাহস থাকলে রাজপথে আসুন। জামায়াত-শিবিরের লাখ লাখ কর্মী প্রস্তুত আছে। পারলে সেখানে লড়াই করে জিতুন।’বিরোধী দলের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে জামায়াতের নেতারা এসব কথা বলেন। আজ রোববার জামায়াতের ঢাকা মহানগরের কার্যালয়ে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেন, এ সরকার জামায়াতকে ভয় পায়। তাই জামায়াতের রাজনীতি বন্ধের চক্রান্ত করছে। কিন্তু এ দেশের জনগণ সেই চক্রান্ত সফল হতে দেবে না। যারা চক্রান্ত করবে, উল্টো তাদেরই দেশছাড়া করা হবে।অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, এই সরকারকে জঘন্য পরিণতি নিয়ে বিদায় নিতে হবে। তিনি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে থাকবেন না। নইলে জনগণ আপনাদেরও বিচার করবে।’অনুষ্ঠানের বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, জীবন দিয়েও আওয়ামী লীগের নেতারা শেখেনি। তাই তাঁরা বারবার ভুল করেন। এখন আবার মীমাসিংত একটি বিষয়ের বিচার করার চক্রান্ত চলছে।আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াত একাত্তরে কোনো অপরাধ করেনি। এ কারণেই এ দেশের জনগণ জামায়াতের লোকদের সাংসদ ও মন্ত্রী বানিয়েছে।ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বলেন, জামায়াত কচুরিপানা নয় যে ভেসে যাবে। পারলে রাজপথে আসুন। জামায়াত-শিবিরের লাখ লাখ কর্মী প্রস্তুত। একজন কর্মী বেঁচে থাকতেও কোনো চক্রান্ত তাঁরা সফল হতে দেবেন না।