সরকারকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন, ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে আবার সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। আগামী ২৪ নভেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে পরদিন ২৫ নভেম্বর ঢাকায় সাংবাদিকদের মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন তাঁরা।আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষে এ ঘোষণা দেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইকবাল সোবহান চৌধুরী বলেন, আগামী ২৪ নভেম্বরের মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তকাজ শেষ করতে হবে। এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে ২৫ নভেম্বর ঢাকায় সাংবাদিকদের মহাসমাবেশ হবে। ইকবাল সোবহান চৌধুরী জানান, তাঁদের এ কর্মসূচির আগে আগামী ৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাগত বিভিন্ন দাবি আদায়ে সাংবাদিক সমাবেশ হবে।