সরকারদলীয় নেতা-কর্মীরা বেশির ভাগ নারী নির্যাতনের সঙ্গে যুক্ত: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় নেতা-কর্মীদের দ্বারাই বেশির ভাগ নারী নির্যাতনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের সঙ্গে এক চা-চক্রে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ সোমবার বিকেলে বিএনপি এই চা-চক্রের আয়োজন করে।খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার নারীর ক্ষমতায়নের কথা বলে। কিন্তু তাদের কাজে-কর্মে এই বক্তব্যের অমিল পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, এই সরকারের আমলে দেশের প্রায় ২০ শতাংশ নারী নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। সরকারদলীয় সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দ্বারাই বেশির ভাগ নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।খালেদা জিয়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপি মনে করে, সরকার কথা না বলে কাজের মাধ্যমে জনগণের কল্যাণে এগিয়ে আসবে।অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।