সরকারি কর্মচারীদের অবসরের বয়স তিন বছর বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স তিন বছর বাড়িয়ে ৫৭ থেকে ৬০ বছর করা হয়েছে। এ সংক্রান্ত ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’ সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। আজ বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।সংশোধনীতে সরকারি কর্মচারীদের অবসরের যাওয়ার বয়স ৬০ বছর নির্ধারণ করা হয়েছে। এত দিন তাঁদের অবসরের বয়স ছিল ৫৭ বছর। দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং যেসব প্রতিষ্ঠান সরকারি মজুরি বোর্ডের অধীনে কর্মচারীদের বেতন দিচ্ছে, সেসব প্রতিষ্ঠানে অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির এ আইন কার্যকর হবে।সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ওই অধ্যাদেশ জারি করেন। এখন থেকে শ্রম আইন ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০১০’ নামে অভিহিত হবে।