সরকারি কর্মচারীদের এ মাসের বেতন হবে ২১ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী এবং সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা-কর্মচারীর অক্টোবর মাসের বেতন-ভাতার অর্থ ২১ অক্টোবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ে অবসরপ্রাপ্ত সব সরকারি কর্মচারীর অক্টোবর মাসের পেনশনের অর্থও দেওয়া হবে।২৭ অক্টোবর ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। আজ বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।