সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা আসাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকারি কর্মচারী, সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়, সিরিয়ায় প্রায় দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। গত কয়েক মাসে দেশটির প্রায় সব ধরনের পণ্যের দাম ২০০ শতাংশ বেড়ে গেছে। অনেক পণ্যই এখন মানুষের নাগালের বাইরে। দ্রব্যমূল্য বৃদ্ধির এমন পরিস্থিতিতেই সরকারি কর্মচারী, সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়েছে, মার্কিন ডলারের তুলনায় সিরিয়ার পাউন্ডের বিনিময়মূল্য কমে যাওয়ায় বেতন বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়েছে।প্রেসিডেন্টের অধ্যাদেশ অনুযায়ী দেশটির বর্তমান সরকারি কর্মচারী ও সেনা কর্মকর্তাদের বেতন বৃদ্ধির কাঠামোকে চারটি শ্রেণীতে ভাগ করা হবে। আর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন বৃদ্ধির কাঠামোকে ভাগ করা হবে তিন শ্রেণীতে।